বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

গুলশানে বার ড্যান্সার তরুণীকে গলাকেটে হত্যা

সাভার ডেস্ক

রাজধানীর গুলশানে একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭)  নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  পশ্চিম কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই তরুণী একটি বারে ডান্স করতেন। তার পার্লারের ব্যবসা ছিল। নিহত মিমের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়ায়। বাবার নাম মৃত শহীদ আলী।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে মরদেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামতও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মীম একটি বারে কাজ করতেন।

পুলিশ জানায়, পশ্চিম কালাচাঁদপুরের ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরও এক তরুণী বসবাস করতেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই তরুণীকে খুঁজে পাওয়া যায়নি। তার অবস্থান শনাক্তসহ ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যে কোনো সময় মীমকে জবাই করে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না—সে বিষয়ে মতামত জানতে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে আবেদন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031