সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭

জমির বিরোধে নারীকে পুড়িয়ে হত্যা, ২ দেবর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জামালপুর

জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুর সদর উপজেলায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত জরুনা বেগম (৫৩) উপজেলার হবদেশ গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলেন সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান।

এ ঘটনায় মজিবুরের ছোট ভাই দুলাল মিয়া ও আলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া ২৪ শতাংশ জমি নিয়ে মজিবুরের সঙ্গে তার ছোট ভাই দুলাল মিয়া ও আলাল মিয়ার বিরোধ চলছে। ৬ জুলাই গভীর রাতে মজিবুরের স্ত্রী জরুনা বেগম টয়লেটে যান। ঘরে ফেরার সময় কয়েকজন মিলে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, এ ঘটনায় মজিবুর সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930