| | |

রাজধানীর বিজয়নগর

জাগপার একাংশের সভাপতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানের ওপর রাজধানীর বিজয়নগরে হামলা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।

জাকির হোসেন বলেন, দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।

রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার।

খন্দকার লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি। তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted