বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, তিনটি লোহার রড ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পুতাজিয়া এলাকার আনিস শেখের ছেলে রাজিব (৩০), গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার জালাল মিয়ার ছেলে পাভেল (২৮), মানিকগঞ্জ সদর থানার নারিখুলি এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৬) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (২৮)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে—গ্রেপ্তার রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031