শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, আটক ২

ডেস্ক রিপোর্ট

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ রেললাইনে আগুনের কথা জানায়। তবে পরবর্তীতে তারা জানায় একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।

আটক দুইজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা পরিত্যক্ত/নষ্ট কোচের সিটে অজ্ঞাতনামা কয়েক জন দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে নষ্ট কোচের দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়।

আশপাশের স্থানীয় লোকজন ও আরএনবির সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুইজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031