সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

দুপুরের আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিকেলে এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানির সময় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয়।

তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) রাতে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডির একটি দল। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করা হয়। পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031