বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের স্ত্রী সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও এক শিশু (১১)। তারা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুজ্জামান জানান, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031