বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে

সাবেক সেনাসদস্যের দুই ছেলেকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে সাবেক সেনাসদস্যের দুই ছেলেকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা, চাচী ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং তাঁর ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই আপন চাচাতো ভাই। বিকেলে একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় পুনরায় ঝগড়া বাঁধে। এ সময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান তাঁদের চাচা মামুন এবং চাচাতো ভাই দিদারুল ও বিদুৎ।

ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হন। গুরুতর আহত বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ড্রেন নির্মাণ নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে নৃশংসভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাঁদের চাচাতো ভাইয়েরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”

নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031