| | |

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্মৃতিসৌধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস, সড়ক-মহাসড়কে শোভা পাচ্ছে ফেস্টুন ও ব্যানার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।

দলীয় সূত্র জানায়, পরিবার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তার আগমন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, “আমরা জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে অনুযায়ী পুরো কমপ্লেক্স পরিচ্ছন্ন করা হয়েছে। অতিথিরা যেসব এলাকা ব্যবহার করবেন, সেগুলো বিশেষভাবে পরিষ্কার রাখা হয়েছে।”

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক–উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিয়মিত পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted