শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭

ক্রিকেটে নতুন আইন, যেসব নিয়ম বাতিল হচ্ছে

ক্রীড়া ডেস্ক

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের আইনে বড় পরিবর্তন এনেছে। নতুন আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ সংশোধনী এবং ভাষাগত কিছু হালনাগাদ আনা হয়েছে। নতুন আইন ১ অক্টোবর থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ম্যাচে প্রয়োগের আগে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে এ বিষয়টি আলোচনা হবে।

ঘরোয়া ক্রিকেটে প্রয়োগের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের বোর্ডের ওপর নির্ভর করবে।

শেষ ওভার নিয়ম

দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার সম্পূর্ণ করতে হবে। নতুন ব্যাটার মাঠে নেমে খেলা শুরু করবেন। এর ফলে ব্যাটিং দলকে সুবিধা পাওয়া থেকে রক্ষা এবং ম্যাচের নাটক বজায় থাকবে।

বাউন্ডারিতে ‘বানি হপ’ ক্যাচ

ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল স্পর্শ করলে একবারই করতে পারবেন। এরপর ক্যাচ ধরতে হলে বাউন্ডারির ভেতরে থাকতে হবে।

ল্যামিনেটেড ব্যাট অনুমোদন

প্রাপ্তবয়স্ক ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করা যাবে। এটি তুলনামূলকভাবে কম দামী এবং পারফরম্যান্সে অতিরিক্ত সুবিধা দেয় না।

হিটউইকেট সংজ্ঞা

ব্যাটার বল খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট হবেন। তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়লে হিটউইকেট হবে না। ব্যাট হাত থেকে ছুটে স্টাম্পে লাগলে আউট, কিন্তু আগে অন্য খেলোয়াড় স্পর্শ করলে আউট হবে না।

ওভারথ্রো ও ডেড বল

স্টাম্প লক্ষ্য করে ছোড়া বলকে ওভারথ্রো, বল থামানো বা ফিল্ডারকে দেওয়ার চেষ্টা মিসফিল্ড হিসেবে গণ্য হবে। ডেড বল ঘোষণা করতে বাধ্যতামূলক নয়; আম্পায়ার প্রয়োজনে মাঠে বলকে ডেড ঘোষণা করতে পারবেন।

ইনিংস ঘোষণা নিষিদ্ধ

ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।

এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট বলেন,‘ক্রিকেট দ্রুত পরিবর্তনশীল খেলা। আমাদের লক্ষ্য, ১৭৮৭ সাল থেকে প্রবর্তিত আইনগুলো আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই ও অন্তর্ভুক্তিমূলক করা। ’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031