| | |

সাভারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা

নাজমুল হুদা

ঢাকার সাভারের সন্তান ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সংবর্ধনা দিয়েছেন গেন্ডাবাসী।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সাভারের গেন্ডা এলাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

মো. ইয়াকুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাভারের সন্তান হিসেবে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পুরো সাভারবাসীর জন্য গর্বের। তার এই অর্জন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধনার জবাবে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এলাকাবাসীর ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারের দেওয়া নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, তার পরিবার এবং গেন্ডাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ