| | |

জাবির নতুন প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম

হাসিবুল হাসান শান্ত

অধ্যাপক আব্দুল হালিম। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে নবনিযুক্ত প্রক্টরকে প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ