শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭

রাস্তা বন্ধ করে যাতায়াত

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

নাজমুল করিম। ফাইল ছবি

সড়কের এক লেন বন্ধ রেখে রাজধানী ঢাকা থেকে কর্মস্থল গাজীপুরে যাতায়াতের ঘটনায় আলোচনায় আসা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আজ মঙ্গলবারের (০২ সেপ্টেম্বর) মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কমিশনারের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, এ ধরনের নির্দেশের অর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বস্থল থেকে প্রত্যাহার করা।

২০২৪ সালের ১১ নভেম্বর নাজমুল করিম জিএমপির কমিশনারের দায়িত্ব নেন। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন। গাজীপুরের দায়িত্বে থাকলেও তিনি রাজধানী ঢাকায় বসবাস করতেন।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিদিন ঢাকায় বসবাসরত নাজমুল করিম গাজীপুর যাওয়া–আসার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়কের একমুখী লেন বন্ধ রাখা হতো। এ বিষয়টি পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনে ওঠে আসে।

এ নিয়ে সমালোচনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ব্যবহৃত গাড়ি নিয়ে অনুসন্ধান শুরু করে।

পুলিশের ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার থাকাকালে বাধ্যতামূলক অবসরে যান। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অবসর থেকে ফিরে দুদফায় পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে পুনর্বহাল হন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930