| | |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ্যাটজিপিটি দিয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৭ দিনের কারাদণ্ড

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি (চ্যাটজিপিটি) ব্যবহার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটেছে। গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ডি ইউনিটের পরীক্ষায় এই প্রযুক্তি ব্যবহার করে মেধাতালিকায় স্থান পেলেও, সোমবার (২৯ ডিসেম্বর) এ ইউনিটের পরীক্ষায় পুনরায় জালিয়াতি করতে গিয়ে এক শিক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৭ দিনের কারাদণ্ড দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষার্থীর নাম মাহমুদুল্লাহ হাসান। তার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, আটককৃত ভর্তিচ্ছু শিক্ষার্থী মাইক্রোবায়োলজি বিভাগের ভবনে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন তিনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করার চেষ্টা করছিলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে ধরে ফেলেন। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টর অফিসে নেওয়া হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ