মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭

মহান বিজয় দিবস

জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ লাখো মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সরেজমিনে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায়, সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের ব্যস্ত সময় পার করতে। এ সময় স্মৃতিসৌধে রংতুলির কাজ চলতে দেখা যায়। পাশাপাশি বাহারি ফুলগাছের আদলে লাল-সবুজের আভায় সাজানো হচ্ছে পুরো এলাকা। গণকবর ও শহীদ বেদি ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লেক সংস্কার, আলোকসজ্জাসহ নানা কাজে নিয়োজিত রয়েছে প্রায় শতাধিক শ্রমিক।

জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা প্রায় এক মাস ধরে এখানে বিভিন্ন কাজ করছি। কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ গাছের আগাছা ছাঁটাই করছে। পাশাপাশি রংতুলি ও আলোকসজ্জার কাজও চলছে।”

দীর্ঘদিন ধরে স্মৃতিসৌধে কাজ করে আসা জিএম আনোয়ারুল ইসলাম বলেন, “আমি এখানে ৪৩ বছর ধরে মুছে যাওয়া লেখাগুলো নতুন করে লিখে দিচ্ছি। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে গাছ রোপণ করেন। সেই গাছের পাশে তাঁদের পরিচয়, দেশ ও সফরের তথ্য আমি প্রতি বছর লিখে দিই। বীর শহীদদের স্মরণে কাজ করতে পারা আমার জন্য গর্বের।”

স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঝাড়ু দিতে দেখা যায় শেফালী বেগমকে। তিনি বলেন, “আমি প্রতিদিন জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার রাখতে ঝাড়ু দিই। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখার কাজ করতে পেরে ভালো লাগে। মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তুষ্ট হলে আমারও ভালো লাগে।”

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। প্রায় এক মাস ধরে শতাধিক শ্রমিক বিজয় দিবসকে ঘিরে প্রস্তুতিমূলক কাজে নিয়োজিত রয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031