বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

তফসিলের আগে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নিন : ইসিকে এনসিপি

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে।

এনসিপি তফসিল পেছাতে চায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে দলটির নেতারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, এনসিপি কেন তফসিল পেছাতে চাইবে? তারা চায় সংকট সমাধান করে যেন তফসিল দেওয়া হয়। যেন এমন সময়ে তফসিল দেওয়া হয় যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এসময় তারা রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কমিশনকে বলেছি- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসি যেন তফসিলের ঘোষণাটি দেয়।

এদিন নাহিদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। পরে কমিশন সচিবের কাছ থেকে সনদ নেন। বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা ও তফসিলের বিষয়টি উঠে আসে। রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল দেওয়ার আহ্বান জানায় এনসিপি।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, তফসিলের বিষয়ে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়ায় বলেছে— হয়তো আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তারা যেন তফসিলের ঘোষণাটি দেন।

ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ। এখানে দেশে যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সেখানে সংকটময় পরিস্থিতি রয়েছে। সংকটগুলো উত্তরণ করে তফসিল দিয়ে সবাইকে নির্বাচনের দিকে নিয়ে যেতে বলেছি আমরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031