| | |

ডা. সালাউদ্দিন বাবু

নির্বাচন বানচাল বা পেছানোর চক্রান্ত মেনে নেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বানচাল বা পেছানোর কোনো চক্রান্তই মেনে নেবে না বিএনপি বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সাভারের তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বাবু বলেন, ‘দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে জনগণ ভোটের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।’

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপস্থিত জনতাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিছিল ও স্লোগানে মুখর পুরো মাঠে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়।

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন (বিল্টু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. কফিল উদ্দিন এবং ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

এছাড়াও যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted