| | |

পদ্মার এক পাঙাশের দাম ৬৭ হাজার টাকা

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ। মাছটি অনলাইনে যোগোযোগের মাধ্যমে ঢাকায় এক ক্রেতার কাছে ৬৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে ওমর হালদার তার সঙ্গীদের নিয়ে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় মাছ ধরতে যান। এক পর্যায়ে তার জালে বড় একটি পাঙাশ মাছ ধরা পড়ে। তিনি মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মাছটি ৬৫ হাজার ৭০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি প্রথমে আমি কিনি। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৭ হাজার টাকায় বিক্রি করে দিই। দুপুরেই মাছটি ডেলিভারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পাঙাশ মাছের ভালো চাহিদা রয়েছে। দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে বড় বড় পাঙাশ মাছ ধরা পড়ে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ