বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

মতবিনিময় সভায় বক্তারা

মহাসড়কে অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে ছিনতাই, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও যানজট নিরসনে সচেতনতা তৈরির লক্ষ্যে মালিক, চালক, যাত্রী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার হাইওয়ে থানায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন।

সভায় বক্তারা বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়; জনসচেতনতা এবং জনগণের সহযোগিতাই পারে মহাসড়ককে নিরাপদ রাখতে।

সভাপতির বক্তব্যে ওসি সালেহ আহমেদ বলেন, “মহাসড়কে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। জনগণের সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি চালক, যাত্রী ও পথচারীকে নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ছিনতাই, ডাকাতি, মাদক পাচার কিংবা চোরাচালান দমনে পুলিশের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। বিশেষ করে মহাসড়কে অটোরিকশা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে— কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান অতিথি আরিফ হোসেন বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া মহাসড়কে অপরাধ দমন কিংবা অটোরিকশা চলাচল বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণই প্রধান শক্তি। সবাই মিলে কাজ করলে একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও অপরাধমুক্ত মহাসড়ক গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “মহাসড়ক শুধু যান চলাচলের পথ নয়, এটি দেশের অর্থনীতির মূলধারা ও মানুষের জীবনরেখা। এ পথ নিরাপদ রাখতে সবার ঐক্য, সচেতনতা ও সহযোগিতা এখন সময়ের দাবি।”

সভায় আরও উপস্থিত ছিলেন এসআই আনজিল আহমেদ, সাভার থানা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের মাদবর, বিএনপি কর্মী মো. খায়রুজ্জামান, মো. ইব্রাহিম, মো. লিটন মিয়া, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মহাসড়ক ব্যবহারকারী যাত্রীসহ সাধারণ জনগণ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031