শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মাহমুদুল্লাহ রিয়াদ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা।

গত ২২ দিন আগে তার স্ত্রীও মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031