| | |

মোহাম্মদপুরে ফের ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ফের গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ সদস্য নাটা ফয়সল ও শরীফ আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দিনগত (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এবং বুধবার ভোর ৬টার দিকে বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। দুজনেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, নিহত একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং অপরজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন দুই যুবক। এ ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। নিহতের নাম ইয়ামিন (২৩) এবং আহত ফাহিম (২৩) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted