শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

সাভারে আনন্দপুর দারুলউলুম মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার থানার আনন্দপুর দারুলউলুম মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া করা হয়।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করেন সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ।

ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930