| | |

শারদীয় দুর্গাপূজা

আশুলিয়ায় পূজা মণ্ডপে বিএনপির অনুদান

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাথালিয়া ইউনিয়নের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে স্থানীয় নেতারা এ অনুদান প্রদান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ানসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। তাহলেই দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।”

বাসেদ দেওয়ান বলেন, “আমি এই এলাকার সন্তান। তাই আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি এলাকার মানুষ হিসেবেই। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারব।”

নেতারা আরও বলেন, বিএনপি সবসময় সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় পূজা মণ্ডপের আয়োজকরা বিএনপির এই সহযোগিতা গ্রহণ করে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও ধর্মীয় উৎসবে এমন সহমর্মিতা প্রশংসার দাবি রাখে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ