| | |

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

১১ দিনে ঢাকা জেলায় গ্রেফতার ১০০৮ জন

নাজমুল হুদা

চলতি মাসের প্রথম ১১ দিনে (১-১১ জুন) ঢাকা জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে মোট ১ হাজার ৮ জন অপরাধী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে সাভার মডেল থানা ১৪০ জন, আশুলিয়া থানা ১৫২ জন, ধামরাই থানা ৫৮ জন, কেরানীগঞ্জ মডেল থানা ১০৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫ জন, নবাবগঞ্জ থানা ৯৫ জন, দোহার থানা ৯১ জন, ডিবি উত্তর ১০২ জন এবং ডিবি দক্ষিণ ৮১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, গত ২২ মে সাভারে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমসহ এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এসপি শামীমা পারভীন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ