| | |

কার্টুন শেয়ার

অ্যাক্টিভিস্টের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

নাজমুল হুদা

কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেফতারকৃত অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে জাবি ছাত্রশক্তির প্রচার সম্পাদক ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে কাউকে গ্রেফতার করা হলে তা নাগরিক অধিকারের পরিপন্থি। তিনি অবিলম্বে হাসান নাসিমের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানান।

সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “কার্টুন শেয়ার করার অভিযোগে একজনকে গ্রেফতার করা মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। পাঁচ দিন পার হলেও তাকে মুক্তি না দেওয়া অযৌক্তিক।” তিনি নাগরিকদের বাকস্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সোয়াইব আক্তার সীমান্ত।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ