| | |

সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৪ জন আটক

নাজমুল হুদা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। একই সময়ে আশুলিয়ার তুরাগ নদী সংলগ্ন এলাকা থেকে আরও সাতজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয় এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সাভার এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও নাশকতা ও হত্যা মামলার অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted