বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানচালক শামীম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের লাঠি ও একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুর জেলার ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ জেলার মৃনাল বেপারী (৩০) ও আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর জেলার বাবু মিজি (৩০) এবং গাজীপুর জেলার মোহাম্মদ ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় কাভার্ড ভ্যান চালক শামীককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930