বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭

ইউএনওর বাসভবনে হামলা

ইটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এসময় বাসভবনের গেট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পরদিন ১৪ আগস্ট এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মামলা (মামলা নম্বর-০২/২০২৫) দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930