| | |

সাভারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি : প্রতীকী

সাভারে নির্মাণাধীন আটতলা ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সবুরা বেগম মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার অন্য শ্রমিকরা কাজে না গেলেও সবুরা ওই বাড়িতে মালিকের ব্যক্তিগত কাজ করতে যান। সন্ধ্যার দিকে ভবনের সাততলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রফিক হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সবুরা ওই নির্মাণাধীন ভবনে কাজে যান। দুপুরে বাসায় খাবার খেয়ে আবার কর্মস্থলে ফিরে যান। সন্ধ্যায় এক শ্রমিক ফোন করে তাকে জানায়, লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে তার স্ত্রী মারা গেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ