জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রার্থী করা হয়েছে। মাওলানা আবু ইউসুফ এর আগে এই আসনে প্রার্থী ছিলেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।
জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি। এলাকায় গিয়ে কাজ শুরু করব।
এ ব্যাপারে জামায়াতের সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। আমাকে তার প্রধান এজেন্ট করা হয়েছে। আমি তার পক্ষে প্রচারণা শুরু করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাআল্লাহ।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়।










