| | |

উপদেষ্টা ফরিদা

গত ১৫ মাসের ইতিবাচক পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সফলতা

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের বড় সফলতা।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে ‘ফোর-এফ (৪-এফ) মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নতুন ধারায় কাজ করছে। নানা শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা সরকারের অন্যতম বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কার রেখে যাওয়া হচ্ছে, যা পরবর্তী সরকার কাজে লাগাতে পারবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted