বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

ওসমানী বিমানবন্দর

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন প্রবাসী

জেলা প্রতিনিধি, সিলেট

লন্ডন ফেরত এক যাত্রী ঘুষি মেরে ভেঙে ফেলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী উড়োজাহাজের মনিটর। সিটের সামনের মনিটর ভাঙার অপরাধে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে ওসমানী বিমানবন্দরে বিমানের (বিজি-২০১) ফ্লাইটটি অবতরণের পর মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করা হয়। পরে তাকে জরিমানা করা হয়।

জানা গেছে, লন্ডন থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রী উত্তেজিত হয়ে সিটের সামনের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ওই যাত্রীকে জরিমানা করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ মনিটর ভাঙার অপরাধে এক যাত্রীকে আটক ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930