| | |

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

প্রতীকি ছবি

ফেনীতে সিএনজি চালিত অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে লস্করহাট দক্ষিণ লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাম মনসুর আহমদ (৪০)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির হোসেন আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সদর উপজেলার কবিরের বাড়ি থেকে অটোরিকশা চুরি করার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। একপর্যায়ে গণপিটুনিতে সে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ ঘটনার সূত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ