শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

জাবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ভেলা বাইচ

নাজমুল হুদা

বাংলা নববর্ষকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

‘চৈত্র সংক্রান্তি ১৪৩২’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এই আয়োজন করে। সোমবার দুপুরে ক্যাম্পাসের রং পুকুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

আয়োজকরা জানান, বাংলার গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এতে ছেলেদের ১১টি আবাসিক হল থেকে দুজন করে মোট ২২ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম, নবাব সলিমুল্লাহ হল দ্বিতীয় এবং কামাল উদ্দিন হল তৃতীয় স্থান অর্জন করে।

বিজয়ীদের মধ্যে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও এক জোড়া কবুতর পুরস্কার হিসেবে দেওয়া হয়।

উপাচার্য কামরুল আহসান বলেন, “পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে।”

তিনি এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930