মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২২ জিলহজ, ১৪৪৭

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এ সময় এক ব্যক্তি পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিওটি ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, খবরটি আমরা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এসে এরকম নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। তবে বরগুনা সদর থানার পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930