| | |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

জুলাই হামলা ও পরীক্ষার অনিয়মে জড়িত শিক্ষকদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন কাজী মেহরাব।

শিক্ষার্থীরা বলেন, আমরা শুরু থেকেই অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি করে আসছি। কিন্তু প্রশাসন সবসময় বলে যে তারা শিক্ষকদের প্রতি অবিচার করতে পারবে না- এটা ঠিক। কিন্তু শিক্ষার্থীদের প্রতি অবিচার তারা বারবার করতে পারে! আমরা যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই প্রশাসনকে বসিয়েছিলাম, তারা আজ সেটিকে হাস্যকর করে তুলছে। চেয়ারে বসে তারা শুধু আরাম-আয়েশই করে, দায়িত্ব পালন করে কি না- তা আমরা বুঝতে পারছি না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ