মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

ট্রাকের ধাক্কা সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৮

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে পড়ে ৮ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক দুটিই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে সিপাহি মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রাকের চালক ও সহকারী বর্তমানে সেনা হেফাজতে রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুরুতর আহত সেনা সদস্যকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728