ঢাকার সাভারে একটি লেপ-তোষকের দোকান ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার ( ১ সেপ্টম্বর) রাত ১০ টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকাধীন মেসার্স পর্দা গ্যালারী নামে ওই গোডাউনে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০ টার পরে সাভার বাজার রোড়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তিনি আরও জানান, আগুনে কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে।










