মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭

নওগাঁয় জাতীয় পার্টির সভা পণ্ড, অফিস ভাঙচুর

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় জাতীয় পার্টির সভা পণ্ড করে কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে এনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের উকিলপাড়ায় অবস্থিত কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ছাত্র-জনতারা জনান, জাতীয় পার্টির জেলার আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে মিটিংয়ের জন্য জড়ো হন জাতীয় পার্টির কিছু নেতাকর্মী। এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান শুরু করে ছাত্র-জনতা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিস কক্ষে ঢুকে হুসেইন মুহম্মদ এরশাদের বেশ কিছু ছবি, প্রতীকী লাঙ্গল ভাঙচুর করে ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

এ সময় উপস্থিত ছিলেন ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ফজলে রাব্বি, সাদমান সাকিব, আরমান হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031