সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

পাঁচ ঘণ্টার ব্যবধানে সাভারে আরেকটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকার সাভারে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের আসভাবপত্র সব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক ও চালকের সহকারী। এ সময় বাসের গেট তালাবদ্ধ ছিল। পরে রাত তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

বাসের মালিক এনামুল হক বলেন, ‘ব্যাংকে লোন করে বাসটি কিনেছি। এটা দিয়েই সংসারের খরচ চালাই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, বুঝতে পারতেছি না। থানায় মামলা করব।’

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ‘সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে রাত সাড়ে তিনটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।’

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031