| | |

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

সাভার ডেস্ক

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সকালে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted