| | |

ঢাকার সাভার

ফের একই জায়গায় মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে গত ২৯ আগস্ট রাতে একই কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ তাকে হত্যা করে পালিয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ