সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

বগুড়ায় পিকআপভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত বাইক (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তার দুই বছরের মেয়ে নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাওয়ার পথে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুটি আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও স্কুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031