| | |

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন

সাভার ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে (মালামাল রাখার স্থান) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত হয় সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্ক্র্যাপ ইয়ার্ড থেকে অন্তত আধা কিলোমিটার দূরে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের অবস্থান।

ফায়ার সার্ভিসের মাতারবাড়ী ইউনিটের টিম লিডার সালাহ উদ্দিন বলেন, মাতারবাড়ী টাউনশিপের খোলা জায়গায় স্ক্র্যাপ ইয়ার্ড গড়ে তোলা হয়। সেখানে তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন মালামাল রাখা হয়। প্রায় সময় রাতের বেলায় লোকজন ঢুকে ইয়ার্ডের মালামাল চুরি করে নিয়ে যায়। সম্ভবত ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মাতারবাড়ীর লবণশ্রমিক আমজাদ হোসেন বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ টাউনশিপের স্ক্র্যাপ ইয়ার্ডের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তাঁরা। মহেশখালী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted