| | |

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। এ গটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ফার্মগেট এলাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ বা কেআইবি এর সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন কালাম নামের ওই পথচারী। এসময় মেট্রো রেলের ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

বিয়ারিং প্যাড খুলে পড়ার পর দুপুর থেকেই ঢাকায় মেট্রোরেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফ সিদ্দিক বলেন, ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম এসেছে, তারা পিলারটি মেরামত করছে। উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল আজ শুরু নাও হতে পারে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ