বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২ | ২৪ রজব, ১৪৪৭

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

রাজধানীতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি বলে জানা গেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যমবাজার এলাকায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত করতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031