বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জিলহজ, ১৪৪৭

ডাকসু নির্বাচন

সাদিক কায়েম-ফরহাদের ব্যালটে আগেই ‘ক্রস চিহ্ন’ দেওয়ার অভিযোগ আবিদুলের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের ব্যালট পেপারে আগে থেকে ‘ক্রস চিহ্ন’ দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে এ অভিযোগ জানান তিনি। এই কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

আবিদুল বলেন, ‘টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। যা আশনি সংকেত।’

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আবিদুল বলেন, ‘চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দুরে থাক বিন্দুমাত্র আচরণবিধি লঙ্ঘন আমার নেই। বরং আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিটা আমাকে ঢুকতে দেয়নি। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কেন্দ্রের ভেতরে প্রবেশ করার অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে পোলিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘অনিয়মের অভিযোগ সকাল থেকে আমরা করতে পারতাম। অনাবাসিক শিক্ষার্থীদের বলবো মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।’

অমর একুশে হলের ভোট কারচুপির ব্যাপারে আবিদুল বলেন, ‘আমি সেখানে যাইনি। ওই সম্পর্কে জেনে তারপরে আমি মন্তব্য করব।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031