| | |

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভার-এর আশুলিয়া এলাকায় বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দুইটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও জিরাবো-বিশমাইল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ইনজেনটেক্স বিডি লিমিটেড এবং জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় ইনজেনটেক্স অ্যাক্টিভ লিমিটেড-এর শ্রমিকরা পৃথকভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদের আগে বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ঈদ পার হলেও এখনো কারখানা চালু করা হয়নি। পাশাপাশি মার্চ মাসের বেতন ও ঈদের বোনাসও পরিশোধ করা হয়নি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ঈদের আগে দুটি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকরা সড়কে নেমে দাবি আদায়ের চেষ্টা করেন।

পরে শিল্প পুলিশ-১ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। তাদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ