| | |

সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকার সাভারে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এতে সাভার-আশুলিয়া থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে র‌্যালি চলাকালে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গেন্ডা এলাকায় জড়ো হতে থাকেন। র‌্যালি শুরু হলে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত মানবপ্রাচীরের মতো দৃশ্যের সৃষ্টি হয়।

র‌্যালি শেষে বক্তব্যে যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খান বলেন, “সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজ তার স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে সাভারের মাটিতে। আমরা সবাই আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত।”

এসময় তিনি র‌্যালিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ