বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোর আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোরকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিলেন। সোমবারও তারা একই কৌশলে চুরির চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে ভিডিও প্রমাণসহ হাতেনাতে ধরা পড়েন তারা।

ঘটনার পরপরই বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানানো হয়। বর্তমানে আটক তিন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে রাখা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অনেকে আটক নারীদের দেখতে ভিড় জমান।

স্থানীয়দের ভাষ্যমতে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা ঘটছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও সতর্ক নজরদারির কারণে এবার চোরচক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930